শহরতলির বিভিন্ন থানায় মধুচক্রের গ্রাফ ক্রমবর্ধমান
দি নিউজ লায়ন ; শহরতলির বিভিন্ন থানায় মধুচক্রের ক্রমবর্ধমান গ্রাফ দেখে পুলিশ প্রশাসনের কপালে ভাঁজ দেখা দিচ্ছে। তাই এই মধুচক্র বন্ধ করতে পুলিশ প্রায়ই অভিযান চালাচ্ছে শহর ও শহরতলির বিভিন্ন জায়গায়। গত কয়েকদিনে শহরতলির বিভিন্ন থানাতে মধুচক্র চালানোর অভিযোগ এসেছে প্রচুর। তবে অনেকক্ষেত্রেই পুলিশ অভিযান চালানোর আগেই সেখান থেকে কেটে পড়ছে অভিযুক্তরা।
তবে কয়েকদিন আগেই নরেন্দ্রপুরের গড়িয়া থেকে পান্ডা সহ মধুচক্রে গ্রেপ্তার হয়েছে ৪ যুবক। উদ্ধার হয়েছে এক নাবালিকা সহ ৩ মহিলাও।আবারও মধুচক্রের আসরে হানা দিল পুলিশ।গড়িয়া ষ্টেশন সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হল ৮ মহিলা। মধুচক্র চালানোর অভিযোগে হাতেনাতে গ্রেফতার করা হলো এক যুবককে। পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে প্রথমে ক্রেতা সেজে গড়িয়া ষ্টেশন সংলগ্ন যায়গায় হানা দেয়।
তারপর সেখান থেকে ৮ মহিলা কে উদ্ধার করা হয়। মধুচক্রের মূল পান্ডা সুজিত সরকার নামে স্থানীয় যুবকে হাতেনাতে গ্রেফতার করে। ধৃত কে রবিবার বারুইপুর মহাকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন ।পুলিশ সুত্রে জানা গিয়েছে, এই সমস্ত মহিলাদের টেলিভিশনের সিরিয়ালের কাজ পাইয়ে দেওয়ার নাম করে তাদের দিয়ে দেহব্যবসার কাজ করানো হতো।

Post a Comment